ইউএনও কায়সারকে ওএসডি করার নির্দেশ

ইউএনও কায়সারকে ওএসডি করার নির্দেশ
কক্সবাজারে সাংবাদিককে গালি দেওয়া টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সারকে ওএসডি করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ জুলাই) ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই দিন রাতেই ইউএনও মোহাম্মদ কায়সার নিউজটি করায় ওই অনলাইন পোর্টালের কক্সবাজার প্রতিনিধিকে ফোন করে অকথ্য গালিগালাজ করেন। যদিও পরের দিন শুক্রবার ওই প্রতিনিদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান ইউএনও।

এদিকে এ ঘটনায় রোববার (২৪ ‍জুলাই) উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ইউএনও মোহাম্মদ কায়সারের ভাষা মাস্তানদের চেয়েও খারাপ। এটা কোনো ভাষা হতে পারে না। এ সময় ওই ইউএনওকে ‘রং হেডেড’ বলে মন্তব্য করেন আদালত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা