Ortho Songbad আর্কাইভ

এসএমই মার্কেটে লেনদেন করতে লাগবে ৩০ লাখ টাকা

এসএমই মার্কেটে লেনদেন করতে লাগবে ৩০ লাখ টাকা
এসএমই খাতে কোয়ালিফাইড ইনভেস্টরদের শেয়ারবাজারে বিনিয়োগের সর্বনিম্ন সীমা ১০ লাখ টাকা বৃদ্ধি করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএমই মার্কেটে বিনিয়োগ করতে ৩০ লাখ টাকা লাগবে। আগে এই বিনিয়োগসীমা ২০ লাখ টাকা ছিল।

বুধবার (২৭ জুলাই) বিএসইসির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য শেয়ারবাজারে ৫০ লাখ টাকা থেকে বিনিয়োগ কমিয়ে ২০ লাখ টাকায় নামিয়ে আনে বিএসইসি।

কিন্তু এবার ইনভেস্টরদের পোর্টফোলিওতে ৩০ লাখ টাকা বিনিয়োগ সীমা নির্ধারণ করেছে। আগামী ১ নভেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হবে। ওই দিন যেসব ইনভেস্টরদের পোর্টফোলিওতে ৩০ লাখ টাকার কম থাকবে তারা এসএমই খাতে লেনদেন করতে পারবে না। আর নতুন কেউ লেনদেন করতে চাইলে তাদের পোর্টফোলিওতে ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার