ভারতকে উড়িয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ভারতকে উড়িয়ে ফাইনালের পথে বাংলাদেশ
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। বুধবার ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচে ভারতের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা।

ম্যাচের ৩ গোলই এসেছে প্রথমার্ধে। বাংলাদেশের হয়ে দুই গোলই করেন পিয়াস আহমেদ নোভা। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরকিরাত সিং। ম্যাচে বাংলাদেশ গোল করে এগিয়ে যায় ম্যাচের ২৯ মিনিটে। ইমরান খানের লংবল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের প্লেসিংয়ে গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা।

ভারত ম্যাচে ফিরে এসেছিল ৩৫ মিনিটে। তবে ৪৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি পেলে নোভা গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু স্কোরবোর্ডের সংখ্যা আর বদলায়নি। ম্যাচটি ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। দুইবার ম্যাচে হয়েছে হাতাহাতি। দুইবার ভারতের খেলোয়াড়রা বাংলাদেশের একাধিক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছেন।

বাংলাদেশ দুটি পরিবর্তন করলেও আক্রমণ বাড়াতে ভারত চার চারজন খেলোয়াড় পরিবর্তন করে। তবে স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো বাংলাদেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো