Ortho Songbad আর্কাইভ

ট্রেন দুর্ঘটনা : গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা

ট্রেন দুর্ঘটনা : গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় গতকাল(শুক্রবার) ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলাটি করা হয়েছে বলে জানা যায়। আজ (৩০ জুলাই) ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই জহিরুল ইসলাম বলেন, মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার পর একটি মামলা দায়ের করা হয়েছে। অবহেলা জনিত হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। দণ্ডবিধির ৩৩৮ (ক)/৩০৪ (ক)/৪২৭ ধারায় মামলাটি করা হয়েছে।

ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় গেটম্যান সাদ্দামকে আটক করে পুলিশ।

মুল সাইট থেকে

পুজিবাজার