তিনশর আগেই থামলো তামিমের দল

তিনশর আগেই থামলো তামিমের দল
তিনি যে এখনো পুরিয়ে যান নি, সেটির যেন আরো একবার জানান দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাট করা লিটন দাস নেই ইনজুরির কারণে, এমানুল হক বিজয় হাত খোলার আগেই হয়ে গেলেন রানআউট, বাংলাদেশের স্কোরকে কে একটা সম্মানজনক অবস্থায় এনে দাঁড় করাবেন?

এমন প্রশ্ন যখন ভক্তদের মুখে, তখন বুড়ো হাড়ের ভেলকি দেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দৃঢ়তায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশও পেলো দারুণ এক চ্যালেঞ্জিং সংগ্রহ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ রিয়াদ ৮৪ বল খেলে অপরাজিত ছিলেন ৮০ রানে। হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার এবং অধিনায়ক তামিম ইকবালও। ৪৫ বলে ৫০ রান করে আউট হন তিনি। ৪১ বলে ৪১ রান করেন আফিফ হোসেন ধ্রুব এবং ৩৮ রান করেন নাজমুল হোসেন শান্ত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো