হজ থেকে ফিরলেন আরও ১ হাজার ৪৯৪ হাজি

হজ থেকে ফিরলেন আরও ১ হাজার ৪৯৪ হাজি
পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন আরও এক হাজার ৪৯৪ হাজি। এ নিয়ে গতকাল (৭ আগস্ট) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৯০৯ হাজি।

সোমবার (৮ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়। গত শনিবার পর্যন্ত ৫৬ হাজার ৪১৫ হাজি দেশে ফিরেছিলেন।

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১৬৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৫ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটে ২২ হাজার ৫৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৩৫৮ জন হাজি পরিবহন করেছে।

হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট সোমবারই শেষ হওয়ার কথা রয়েছে। সৌদি আরবে মোট ২৬ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যানবাহনে চলাচলের তাসবিহ ও দোয়া পড়ার নিয়ম
জুমার জন্য যে ৪ কাজ জরুরি
সৌদির নতুন গ্র্যান্ড মুফতি ড. শায়খ সালেহ বিন হুমাইদ
চাঁদ দেখা গেছে, রবিউস সানি মাস শুরু বুধবার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বর্ণাঢ্য জাতীয় কর্মসূচি
মুখ ঢেকে নামাজ আদায় করা কি মাকরুহ?
জুমার দিনের ১০ আমল
হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর
জোহর-আসর নামাজের কেরাত আস্তে পড়তে হয় কেন?