মুদি দোকানে থেকে টিসিবির সয়াবিন তেল উদ্ধার

মুদি দোকানে থেকে টিসিবির সয়াবিন তেল উদ্ধার
টিসিবির ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল বাজারের একটি মুদি দোকানে বিক্রির সময় এ তেল উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

জোড়ামতল কাঁচাবাজারে অভিযান চালিয়ে মাসুদ স্টোর থেকে দুই লিটারের ১ হাজার বোতল সয়াবিন তেল এবং ২ লিটার তেলের ১০০ খালি বোতল উদ্ধার করা হয়।

এ সময় দোকানের মালিক মাসুদ রানাকে ২০ হাজার টাকা এবং ১ মাসের জেল দেওয়া হয়। একইসাথে রুবেল নামের আরেক দোকানিকে আটক করে তাকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আটকের পর দোকানের মালিক মাসুদ বলেন, নগরীর সিটি গেট এলাকার এক ব্যক্তি থেকে সে টিসিবির তেল ক্রয় করেছে।

জানা যায়, টিসিবির দুই লিটারের বোতল অবৈধভাবে মজুত করে দোকানে বিক্রি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধ্যায় অভিযানে গেলে দোকানি দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, জোড়ামতলের কাঁচাবাজারে একটি মুদি দোকানে অবৈধভাবে টিসিবির তেল মজুত করে বিক্রির খবর পেয়ে অভিযানকালে ২ কেজি ওজনের ১ হাজার বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের জরিমানা ও সাজা দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান