জ্বালানি তেল কম দেওয়ায় ২ ফিলিং স্টেশনকে জরিমানা

জ্বালানি তেল কম দেওয়ায় ২ ফিলিং স্টেশনকে জরিমানা
পরিমাণে কম দেওয়ায় চট্টগ্রামে ২টি পেট্রল পাম্পকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি পেট্রল পাম্প সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (৮ আগস্ট) সকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এতে সহায়তা করে বিএসটিআই ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)।

এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, অভিযানে ৮টি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়। এর মধ্য নগরীর আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলি ও প্রতি ১০ লিটারে অকটেনে ৪৪০ মিলি কম পাওয়া যায়। তেল পরিমাপে কম দেওয়ার কারণে প্রতিষ্ঠানটিকে সাময়িক বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হাজী এ ওয়াজেদ এন্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি কম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে জনভোগান্তি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়