শিশুদের জন্য আরও ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

শিশুদের জন্য আরও ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র
করোনাভাইরাস মোকাবিলায় ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য বাংলাদেশকে আরও ১৫ লাখ ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (৮ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশে ৫-১১ বছর বয়সী শিশুদেরকে টিকা দিতে এবং দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে সম্পূর্ণ টিকার আওতায় আনার অগ্রগতি ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র ফাইজারের তৈরি আরও ১৫ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে। এ সপ্তাহের চালানটি ছোট শিশুদের জন্য অনুদান দেওয়া টিকার দ্বিতীয় চালান এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মোট টিকা অনুদানের পরিমাণ দাঁড়াল ৭৫ মিলিয়ন (৭ কোটি ৫০ লাখ) ডোজের বেশি।

দূতাবাস জানায়, বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায় থেকে পাওয়া কোভিড-১৯ টিকা অনুদানের দুই-তৃতীয়াংশেরও বেশি এসেছে যুক্তরাষ্ট্র ও আমেরিকার জনগণের পক্ষ থেকে।

বাংলাদেশে কোভিড-১৯ বিষয়ে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা