বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে জনতা ব্যাংকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে জনতা ব্যাংকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশ ও জাতির জন্য বঙ্গমাতা নিজের জীবনের সবকিছু ত্যাগ করেছেন। ধৈর্য ধারন করে জাতির পিতাকে অসীম সাহস যুগিয়েছেন। তাঁর আদর্শ, মূল্যবোধ শুধু দেশে নয় বিশ্বের সকল নারীর জন্য অনন্য দৃষ্টান্তের, অনুকরনীয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে তাঁর প্রজ্ঞা ও ব্যক্তিত্ব প্রতিফলিত হয়েছে। যার অদম্য নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। চরম প্রতিকূলতার মাঝেও নির্ভার থেকে স্বপ্নকে বাস্তবে পরিণত করে যচ্ছেন প্রধানমন্ত্রী।

ব্যাংকের কেন্দ্রীয় নামাজ ঘরে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর রহমান, মো. আসাদুজ্জামান, মো. কামরুল আহছান এবং সিএফও মো. নুরুল আলম, ব্যাংকের সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি