সরকার বাজেট অনুযায়ী যতটা সম্ভব সহায়তা করে : বিএসইসি চেয়ারম্যান

সরকার বাজেট অনুযায়ী যতটা সম্ভব সহায়তা করে : বিএসইসি চেয়ারম্যান
সরকার তার নিজস্ব বাজেট অনুযায়ী যতটা সম্ভব সহায়তা করে বাকিটা সিএসআর থেকে করা হয় বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এসময় তিনি আরো বলেন, সবকিছু সরকারের আদায়কৃত রাজস্ব থেকে করা হবে অযৌক্তিক।

বুধবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এনআরবিসি ব্যাংকের বাস হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিশ্বের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাব্যবস্থা থাকে। দেশের নেতৃত্ব তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আজ দেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিচ্ছে। ঢাবির জন্য আমরা আরো ফান্ড কালেক্ট করার চেষ্টা করছি। ইতোমধ্যে এনআরবিসি ব্যাংককে পাশে পেয়েছি। তারা যখনই বাস দিতে আগ্রহ পোষণ করে তখন তাদের বলেছিলাম এমন একটি বাস যেন দেওয়া হয় যা শীতাতপ নিয়ন্ত্রিত থাকে। শিক্ষার্থীদের দূরের গন্তব্য যাতায়াতে আরামদায়ক হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টিকে গবেষণার কাজে একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস উপহার দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এ সময় ঢাবির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এফ পারভেজ তমাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন