ডিসিদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার তথ্যটি গুজব: মন্ত্রণালয়

ডিসিদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার তথ্যটি গুজব: মন্ত্রণালয়
শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছেন, সাম্প্রতিক সময়ে এমন তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তবে বিষয়টিকে গুজব উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয় বলছে, তথ্যটি সঠিক নয়।

বুধবার (১৭ আগস্ট) এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়। আগের মতোই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবেন, এই সংক্রান্ত কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে। আগেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করতেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা