বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্তি দায়িত্ব) অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বোচ্চ ৩ হাজার ভর্তিচ্ছুর মেধাতালিকা প্রকাশের কথা থাকলেও প্রকাশিত ফলে ৩ হাজার ২৭ জনের তালিকা দেখা গেছে।

এর আগে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (১২ আগস্ট) অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৫টি কেন্দ্রে ২ ঘন্টাব্যাপী মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হওয়া এবারের ভর্তি পরিক্ষায় উপস্থিত ছিল ৮১০৪ জন পরিক্ষার্থী যা মোট আবেদনের ৬৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রকাশিত মেধাতালিকা প্রণয়ন করা হয়েছে। যে সকল শিক্ষার্থী লিখিত পরীক্ষায় (সব ধরনের কোটাসহ সকলের জন্য) ৪০% এর নিচে নম্বর পেয়েছেন তাদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ভর্তি কমিটি চাইলে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ৪০% নম্বর পরিবর্তন করতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো