ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএমের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএমের মৃত্যু
রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ফখরুল ইসলাম (৫৯) নিহত হয়েছেন।

শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুর পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ বলেন, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী সুন্দরবন এক্সপ্রেসের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম নামে ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, তিনি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হিসেবে অবসরে যান। ফখরুল ইসলামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানার ঝাউগড়া গ্রামে। তিনি মৃত তৈয়ব আলীর সন্তান ছিলেন।

নিহত ফখরুল ইসলামের ছেলে রিফাত বিন ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে রেলওয়ে থানায় আসি। এসে জানতে পারি বাবা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। আমার বাবা বাংলাদেশ ব্যাংকের ডিজিএম পদ থেকে অবসরে গিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো