গর্ভবতীদের ঘরে ঘরে সেনা চিকিৎসা সহায়তা

গর্ভবতীদের ঘরে ঘরে সেনা চিকিৎসা সহায়তা
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় সুবিধাবঞ্চিত গর্ভবতী মায়েদের ঘরের আঙিনায় চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে। করোনা দুর্যোগকালীন নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ ও প্রসূতি মায়েদের দুর্ভোগ কমানোর লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রামু সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জিওসি ১০ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসরা গতকাল রবিবার কক্সবাজারে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন। তারই ধারাবাহিকতায় এবার জেলার পেকুয়া উপজেলায় গর্ভবতী মায়েদের নিজগৃহে সাহায্য পৌঁছে দেন সেনা সদস্যরা।

সেনানিবাস সূত্রে আরো জানা যায়, বর্তমান কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনী নিজস্ব অর্থায়নে জেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও বিনামূল্য সেনাবাজারের কার্যক্রমও চালু রেখেছেন। সেনাবাহিনীর এই ব্যতিক্রম জনসেবামূলক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে। বিশেষ করে গর্ভবতী মায়েদের পরিবারসমূহ দুর্যোগকালীন চিকিৎসা সহায়তা পেয়ে উপকৃত। এলাকার সর্বস্তরের মানুষ সেনাবাহিনীর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়