Ortho Songbad আর্কাইভ

ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ বাড়লো

ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ বাড়লো
ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ বাড়িয়েছে সরকার। দুর্গাপূজা উপলক্ষে আগামী ৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত রপ্তানির মেয়াদ বাড়ানো হয়েছে।

সোমবার ৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় দেশের ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। সোমবার নতুন করে আরও আটটি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। গেল ৫ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানি শুরু হয় এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির অনুমোদন ছিল।

গেল বছর দুর্গাপূজায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারণে মাত্র ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়েছিল।

এদিকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের নির্দেশনা চেয়ে ২০ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মো. মাহমুদুল হাসান এ রিট দায়ের করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার