সরকারি সিকিউরিটিজে বাজার মূলধন বাড়ল আড়াই লাখ কোটি টাকা

সরকারি সিকিউরিটিজে বাজার মূলধন বাড়ল আড়াই লাখ কোটি টাকা

বড় পতনে শুরু হওয়া বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। সপ্তাহের চার কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবসে পতন হয়েছে প্রধান সূচকের। তবে সরকারি সিকিউরিটিজের লেনদেন চালু হওয়ায় এ সপ্তাহে বাজার মূলধন বেড়েছে আড়াই লাখ কোটি টাকার বেশি।





ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ২১ হাজার ৬৭৬ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার টাকা। সপ্তাহ শেষে এর পরিমাণ দাঁড়ায় ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধন বেড়েছে ২ লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১২ লাখ ৪৫ হাজার টাকা।





সরকারি সিকিউরিটিজের কারণে বাজার মূলধন বাড়লেও ডিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ ৮ দশমিক ৪৪ শতাংশ কমেছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৪২৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল পাঁচ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৪৯৮ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪৪৫ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৬৯ টাকা।





সর্বশেষ সপ্তাহের চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৭৫ দশমিক ২৬ পয়েন্ট কমেছে। এছাড়াও শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ২৩ দশমিক ৭৮ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ ৫৩ দশমিক ৫১ পয়েন্ট কমেছে।





সমাপ্ত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৬ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল। দড় বেড়েছে ১০১টির, বিপরীতে দর কমেছে ১১৮টি কোম্পানির শেয়ারের।




আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো