গাজীপুরে বাসচাপায় ৪ পোশাক শ্রমিক নিহত

গাজীপুরে বাসচাপায় ৪ পোশাক শ্রমিক নিহত
গাজীপুরের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে বাসচাপায় ৪ পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার (১৫ অক্টোবর) সকালে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মহানগরের বাসন থানার অফিসার ইনচার্জ মালেক খসরু।

তিনি বলেন, বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তিন চাকার রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই পোশাক শ্রমিক। তারা ওইভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট