ডিএসইতে সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডি মনোস্পুল

ডিএসইতে সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডি মনোস্পুল
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আলোচ্য সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বিডি মনোস্পুল পেপার লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৫.০৩ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

শেষ সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৭৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৫২ লাখ ৩৭ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩০ দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২২ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩০ কোটি ৫৭ লাখ ১৯ হাজার টাকা।

ওরিয়ন ইনফিউশন লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ২২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০৮ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৭ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা সিএনজি, আফতাব অটোমোবাইলস, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, মুন্নু সিরামিকস, ইস্টার্ণ হাউজিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ও অ্যাপেক্স ফুডস লিমিটেড।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন