সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (বুধবার) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১৬ দশমিক ১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডিএসই এস সূচকে ২ দশমিক ৬ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচকে ৫ দশমিক ৪ পয়েন্ট যোগ হয়েছে।

ডিএসইতে আজ মোট ৭৪০ কোটি ৬৮ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২৩ কোটি ৫০ লাখ টাকা। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১১৮ কোটি ২৯ লাখ টাকা বেড়েছে।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৫৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৭১ কোম্পানির। বাকি ৪৬ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন