রাইট শেয়ার ইস্যু করবে সিনোবাংলা

রাইট শেয়ার ইস্যু করবে সিনোবাংলা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলার পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ১:২ অনুপাতে (বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার ইস্যু করবে। এ জন্য কোম্পানিটি ১০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করেছে ২০ টাকা।

সিনোবাংলা রাইটের মাধ্যমে উত্তেলিত অর্থ দিয়ে ঋণ পরিশোধ, মূলধনী মেশিনারি ক্রয়, কারখানা আধুনিকায়ন এবং ইস্যু ম্যানেজারের ফি পরিশোধ করবে।

কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য আগামী ১৮ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির ইজিএম অনুষ্ঠান হবে।

ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন