নিয়ন্ত্রণ নিয়েই টুইটারের সিইওকে বরখাস্ত করলেন ইলন মাস্ক

নিয়ন্ত্রণ নিয়েই টুইটারের সিইওকে বরখাস্ত করলেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন। নিয়ন্ত্রণ নিয়েই তিনি টুইটারের প্রধান নির্বাহী পরাগ (সিইও) আগরওয়ালকে বরখাস্ত করেছেন। শুক্রবার (২৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।





প্রতিষ্ঠানটির অন্যতম বিনিয়োগকারী রস গারবারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন।





তিনি বলেন, 'আমার মনে হয়, আদালত মাস্ককে চুক্তি মেনে চলতে চাপ দিয়েছে। বলতে বাধা নেই যে শুরুতে এ নিয়ে বেশ জটিলতা দেখা দিয়েছিল।'





মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর মাস্ক তাৎক্ষণিক এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল ও প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগালকে বরখাস্ত করেন।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা