মন্দা মোকাবেলার প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী

মন্দা মোকাবেলার প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটের পূর্বাভাসের মধ্যে দেশবাসীকে আবারও সতর্ক করে সম্ভাব্য মন্দার জন্য প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, যাদের জমি আছে, তাদের প্রত্যেককে নিজ নিজ জমিতে কিছু না কিছু উৎপাদন করতে হবে।নিজেদের যেটা চাহিদা পূরণ করার নিজেরাই চেষ্টা করবেন যেন বিশ্বের এই মন্দার ধাক্কাটা যেন আমাদের দেশে না পড়ে।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারীর অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি শ্লথ হয়ে পড়েছে। জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় ভুগতে হচ্ছে অনেক দেশকে, বাংলাদেশও এর বাইরে নয়।

এক দিকে করোনাভাইরাসের অভিঘাত, অপরদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং স্যাংশন, কাউন্টার স্যাংশন। ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। কিন্তু এই মন্দা মোকাবেলার জন্য এখন থেকে আমাদেরও প্রস্তুতি নিতে হবে।

“প্রতিটি জায়গায় কিছু না কিছু উৎপাদন করবেন। নিজেদের যেটা চাহিদা পূরণ করার নিজেরাই চেষ্টা করবেন যেন বিশ্বের এই মন্দার ধাক্কাটা যেন আমাদের দেশে না পড়ে।”

সেজন্য সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ইনশাল্লাহ বাংলাদেশের এই অপ্রতিরোধ্য গতিতে অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এগিয়ে যাব।”

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা