বেসরকারিভাবে জ্বালানি আমদানি করতে চায় সরকার

বেসরকারিভাবে জ্বালানি আমদানি করতে চায় সরকার

সংকট নিরসনে বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিতে চাইছে সরকার। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জ্বালানি বিভাগকে নির্দেশনাও দেওয়া হয়েছে।





সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।





তিনি জানান, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’-এর খসড়া অনুমোদনের সময় মন্ত্রিসভার সদস্যরা এ বিষয়ে আলোচনা করেন। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই এমন চিন্তা-ভাবনা করছে সরকার। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানিসহ অন্যান্য এনার্জি বেসরকারিভাবে আমদানির ব্যবস্থা করা যায় কিনা, তা নিয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে।





এক্ষেত্রে দুটি উপায় হতে পারে জানিয়ে তিনি বলেন, বেসরকারি আমদানিকারকরা আমদানি করে নিজেরাই বাজারে বিক্রি করলে বেশি ভালো হবে নাকি তারা আমদানিকৃত জ্বালানি তেল পরিশোধন করে তা বিপিসির কাছে বিক্রি করবে—পরে তা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।





তিনি বলেন, তবে যেটা করতে হবে তা হলো—ক্রুড অয়েল যারা আনবে, বিটুমিনসহ অন্যান্য যে উপজাত পণ্য আসবে এগুলো হয় তারা স্থানীয় বাজারে বিক্রি করবে অথবা বাইরে রফতানি করবে।





তিনি আরও বলেন, এক্ষেত্রে যেটা রিফাইনড হলো সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য কিনা, তা বিএসটিআইকে মনিটরিং করতে হবে।





মন্ত্রিপরিষদ সচিব বলেন, এসব বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আলোচনায় রাখতে বলা হয়েছে এবং খুব শিগগির সিদ্ধান্তে যেতে বলা হয়েছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা