আয়কর সেবা মাসে চট্টগ্রামে আদায় ১৫০ কোটি টাকা

আয়কর সেবা মাসে চট্টগ্রামে আদায় ১৫০ কোটি টাকা

আয়কর সেবা মাস হিসেবে নভেম্বরে চট্টগ্রামে দুই লাখ ৬৮ হাজার মানুষ সেবা গ্রহণ করেছেন। পুরো মাসে চট্টগ্রামের ৪টি কর অঞ্চলে ১ লাখ ৭১ হাজার ৪৯১ জন আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এসব রিটার্নের বিপরীতে ১৪৭ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ৬০৭ টাকা আদায় হয়েছে।





আয়কর বিভাগ থেকে এ তথ্য জানা যায়।





চট্টগ্রাম আয়কর বিভাগ সূত্রে জানা যায়, আয়কর রিটার্ন জমা দেয়াদের মধ্যে নতুন ইটিআইএন গ্রহণকারী রয়েছেন ১১ হাজার ৫৭৫ জন।





সর্বশেষ, ৩০ নভেম্বর (বুধবার) একদিনেই রিটার্ন জমা দিয়েছেন ২৪ হাজার ৬০৯ জন। এতে আয়কর আদায় হয়েছে ৩৬ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫৭১ টাকা। এদিন ইটিআইএন গ্রহণ করেছেন ৬৮৮ জন।





এছাড়া, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি ৯১ হাজার ৯১৮ জন সেবা নিয়েছেন কর অঞ্চল-৪ থেকে। তবে সবচেয়ে বেশি ৫২ হাজার ৬০২ জন আয়কর রিটার্ন জমা দিয়েছেন কর অঞ্চল-১ এ। আয়ের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে কর অঞ্চল-১।





আয়কর বিভাগ আরও জানিয়েছে, কর অঞ্চল-১ এ সেবা নিয়েছেন ৬০ হাজার ৬১৭ জন। এই কর অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৫২ হাজার ৬০২টি। রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে ৪৬ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ৪৩২ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪ হাজার ৪৬ জন।





কর অঞ্চল-২ এ সেবা নিয়েছেন ৬৭ হাজার ১৬৬ জন। এই কর অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৩৪ হাজার ৫৪৭টি। রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে ৪৩ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকা। নতুন ইটিআইএন নিয়েছেন ১ হাজার ৯০৫ জন।





কর অঞ্চল-৩ এ সেবা নিয়েছেন ৪৮ হাজার ৮৪৫ জন। এই অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৩৬ হাজার ৯৪৮টি। রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে ৩৩ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৬২৭ টাকা। নতুন ইটিআইএন নিয়েছেন ২ হাজার ৭৮১ জন।





কর অঞ্চল-৪ এ সেবা নিয়েছেন ৯১ হাজার ৯১৮ জন। এই কর অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৪৭ হাজার ৩৯৪টি। রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে ২৫ কোটি ২ লাখ ৯৫ হাজার ৫৮২ টাকা। নতুন ইটিআইএন নিয়েছেন ২ হাজার ৮৪৩ জন।





অর্থসংবাদ/এসএম


আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান