অস্ট্রেলিয়াকে বেজোসের এক মিলিয়ন ডলার অনুদান
ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল। ইতোমধ্যে দেশটির ৫০ কোটিরও বেশি পশুপাখি মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। তারই জেরে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিলেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি জেফ বেজোস।
রবিবার এ অর্থ সহায়তা দিয়ে বেজোস তার ইনস্টাগ্রামে লিখেছেন, অস্ট্রেলিয়ানরা বিধ্বংসী আগুনের সঙ্গে লড়াই করছে, যা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।
‘অ্যামাজন এক মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অনুদান দিচ্ছে খাদ্য ও সেবার জন্য। আপনারা ভাবুন এবং খুঁজে বের করুন আরো কীভাবে তাদের সাহায্য করা যেতে পারে।’
এই অর্থ সহায়তা অস্ট্রেলিয়ান রেডক্রস, উদ্ধারকারী সেনা সদস্য, প্রাণী দাতব্য সংস্থা এবং গ্রাম ও দেশটির ফায়ার সার্ভিসের মধ্যে ভাগ করে দেওয়া হবে।