দর বৃদ্ধির শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ (২৬ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ । ফলে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। আর ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫০ পয়সা বা ৮ দশমিক ৯৩ শতাংশ শেয়ারদর বাড়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফাস ফাইন্যান্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, রূপালী লাইফ, মেঘনা লাইফ, এডিএন টেলিকম, আমরা টেকনোলজি এবং সোনালী লাইফের দর বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩০টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন