চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম, আমরা নেটওয়ার্কস এবং জাহিন স্পিনিং লিমিটেড।





বিডিকম অনলাইন
কোম্পানির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। বিডিকমের দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্প মেয়াদী 'এসটি-২' রেটিং হয়েছে। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।





ডমিনেজ স্টিল
কোম্পানির রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিং লিমিটেড। ডমিনেজ স্টিলের দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্প মেয়াদী 'এসটি-২' রেটিং হয়েছে। ৩০ জুন,২০২২ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে।





আমরা নেটওয়ার্কস লিমিটেড
কোম্পানির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। আমরা নেটওয়ার্কসের দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্প মেয়াদী 'এসটি-২' রেটিং হয়েছে। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।





জাহিন স্পিনিং লিমিটেড
কোম্পানির রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং লিমিটেড। জাহিন স্পিনিংয়ের দীর্ঘমেয়াদী ‘বিবিবি৩’ এবং স্বল্প মেয়াদী 'এসটি-৪' রেটিং হয়েছে। ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।





অর্থসংবাদ/এসএম


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো