সূচকের উত্থানেও কমেছে লেনদেন

সূচকের উত্থানেও কমেছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৮ ডিসেম্বর) ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৫ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসই এস’ ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

আজ লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, দর কমেছে ৯১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭০টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ২৬৯ কোটি ৫৮ লাখ টাকার।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন