আইসিবির লভ্যাংশ অনুমোদন

আইসিবির লভ্যাংশ অনুমোদন
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৪৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। আজ (২৮ ডিসেম্বর) সকালে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আইসিবির বিনিয়োগকারীরা ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন।

বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীগন আইসিবির ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব সম্পর্কে বিস্তারিত অবহিত হন। কর্পোরেশনের অব্যাহত উন্নতির জন্য তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

২০২১-২০২২ অর্থবছরে আইসিবি এককভাবে এবং সাবসিডিয়ারিসহ সম্মিলিতভাবে যথাক্রমে ১১৩.২৬ কোটি টাকা এবং ১৪৪.৫৭ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। বিনিয়োগকারীগন ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন।

উল্লেখ্য, ২০২০-২০২১ অর্থবছরে ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিলো।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন