২৭ দিনে রেমিট্যান্স এল ১৮ হাজার কোটি টাকা

২৭ দিনে রেমিট্যান্স এল ১৮ হাজার কোটি টাকা
দেশে চলমান তীব্র ডলার সংকট কাটাতে নানান পদক্ষেপের পর নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরেছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি মাস জানুয়ারির ২৭ তারিখ পর্যন্ত ১৬৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) প্রায় ১৮ হাজর কোটি টাকা। প্রতিদিন আসছে ৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রায় দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসতে পারে।

এর আগের মাস ডিসেম্বরের পুরো সময়ে এসেছিল ১৬৯ কোটি ডলারের রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল দেশে। এর পরের মাস সেপ্টেম্বর থেকে টানা পাঁচ মাস দেড় বিলিয়ন ডলারের ঘরেই থেকে যায় রেমিট্যান্স।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই-এ এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে এসেছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার।

এরপরই কমতে থাকে রেমিট্যান্স প্রবাহ। পরের মাস সেপ্টেম্বরে এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার আর আর সদ্য বিদায়ী ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার পাঠান বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান