ব্লকে ১২৫ কোটি টাকার লেনদেন, শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

ব্লকে ১২৫ কোটি টাকার লেনদেন, শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৬০টি কোম্পানি লেনদেন করেছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৪৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকা। এর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) ব্লকে সর্বোচ্চ লেনদেন করা আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ২৫ লাখ ৫৩ হাজার টাকার।

শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৪০ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সী পার্ল বীচের ১৬ কোটি ২৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো, সালভো কেমিক্যাল, ব্যাংক এশিয়া, সিলকো ফার্মাসিউটিক্যালস এবং আমার কটন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন