নগদ লভ্যাংশ পাঠিয়েছে পাঁচ কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে পাঁচ কোম্পানি
সমাপ্ত হিসাববছরের (৩০জুন, ২০২২) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ফাউন্ড্রি, এমসিএল প্রাণ, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে রংপুর ফাউন্ড্রি ২৩ শতাংশ, এমসিএল প্রাণ ৩২ শতাংশ, ওরিয়ন ফার্মা ১০ শতাংশ এবং কাশেম ইন্ডাস্ট্রিজ ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আলোচ্য সময়ে ওরিয়ন ইনফিউশন বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে বিএসইসি তা ইস্যু না করায় ১০ শতাংশ স্টক লভ্যাংশের পরিবর্তে মোট ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন