শীর্ষ দশের দখলে সাপ্তাহিক লেনদেনের ৪৪ শতাংশ

শীর্ষ দশের দখলে সাপ্তাহিক লেনদেনের ৪৪ শতাংশ
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের প্রায় ৪৪ শতাংশই ছিল ১০ কোম্পানির দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গেল সপ্তাহে প্রধান শেয়ারবাজারে ২ হাজার ১১১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার ৮৩৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২৬ কোটি ৮২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার। ১০ কোম্পানির লেনদেনের এই পরিমাণ ডিএসইতে এক সপ্তাহে মোট লেনদেনের ৪৩ দশমিক ৯০ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪৩ কোটি ৮১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ১৪০ কোটি ৩১ লাখ ৪ হাজার টাকার। আর তালিকার তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১০৩ কোটি ৫৭ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়াও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৯৫ কোটি ২৬ লাখ ৬০ হাজার, সোনালী পেপারের ৮৯ কোটি ৮২ লাখ ৭০ হাজার, সি পার্ল বিচ রিসোর্টের ৮৫ কোটি ৩১ লাখ ৬৩ হাজার, এপেক্স ফুটওয়্যারের ৭৪ কোটি ২৪ লাখ ৮১ হাজার, জেমিনি সি ফুডের ৭২ কোটি ৮৭ লাখ ৯২ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৬৪ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার এবং আমরা নেটওয়ার্কের ৫৭ কোটি ৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন