গ্রামীণফোনের নেটওয়ার্ক উধাও

গ্রামীণফোনের নেটওয়ার্ক উধাও
গ্রামীণফোনের নেটওয়ার্ক হঠাৎ করে উধাও হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন।

রাজধানীর লালবাগের বাসিন্দা নিম্ন আদালতের উকিল মো. জাবেদ ফেসবুকে লিখেন, ঘন্টা দুই ধরে গ্রামীন সিমের কোনো সংযোগ পাচ্ছি না। সবারই কি একই অবস্থা?

মিজানুর রহমান নামে একজন লিখেছেন, মোবাইল ফোনে নেটওয়ার্ক এর সমস্যা পাচ্ছেন কোন এলাকায়?

এ বিষয়ে জানার জন্য গ্রামীণফোনের কোম্পানি সচিব এস এম ইমদাদুল হকের মুঠোফোনে কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।

তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, এ গ্রামীন ফোনের নেটওয়ার্ক ডাউন সম্পর্কে আমরাও জেনেছি। তবে কি হয়েছে জানি না। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

এর আগে অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গ্রাহক সেবার মান নিম্নমানের একারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দীর্ঘ ছয়মাস পর তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা