কাতারে নিয়োগ পাবেন ১ হাজার ১২৯ সেনাসদস্য

কাতারে নিয়োগ পাবেন ১ হাজার ১২৯ সেনাসদস্য
কাতারে নিয়োগ পাবেন বাংলাদেশের এক হাজার ১২৯ জন সেনাসদস্য। এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে এবং এর আওতায় পাঁচ হাজারের বেশি আমাদের সেনাবাহিনীর সদস্য সেখানে কাজ করেন। একইভাবে কাতারের সঙ্গেও আজকে একটি চুক্তি সই অনুমোদন দেওয়া হয়েছে। যার আওতায় এক হাজার ১২৯ জন সশস্ত্র বাহিনীর সদস্য ওখানে (কাতারে) লিওনে বা ডেপুটেশনে (প্রেষণ) কাজ করবেন।

তিনি আরও বলেন, এ চুক্তির মেয়াদ হবে সাধারণত পাঁচ বছর। তবে এটি অটোমেটিক্যালি রিনিউ হবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা