সৌদি-ইরানের কূটনৈতিক যোগাযোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

সৌদি-ইরানের কূটনৈতিক যোগাযোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
সৌদি আরব ও ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। গতকাল রোববার (১২ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে পরাষ্ট্র মন্ত্রণালয়।

ড. মোমেন বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরব ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানায়।

আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি যে এটি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ও সংঘাত কমাতে অবদান রাখবে, মধ্যপ্রাচ্য অঞ্চলের ভ্রাতৃপ্রতিম জনগণের উন্নতির জন্য স্থিতিশীলতা বৃদ্ধি করে টেকসই দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করবে।’

তিনি বলেন, এ সমঝোতার সফল অগ্রগতিতে চীন, ইরাক ও ওমানের ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা