৮ জেলায় নতুন জেলা প্রশাসক

৮ জেলায় নতুন জেলা প্রশাসক
দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১২ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খানকে মাদারীপুর এবং জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শাকিল আহমেদকে দিনাজপুরের ডিসি করা হয়েছে।

অন্যদিকে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁঞাকে নাটোর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুর, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব এস এম রফিকুল ইসলামকে ঝিনাইদহ এবং মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা