বাংলাদেশের মতো ওষুধ উৎপাদনের ক্ষমতা কম দেশেরই আছে

বাংলাদেশের মতো ওষুধ উৎপাদনের ক্ষমতা কম দেশেরই আছে
তিনদিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের শেষ দিন সোমবার এক অধিবেশনে বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারকরা বলেছেন, বিশ্বের অনেক দেশেরই বাংলাদেশের মতো ওষুধ উৎপাদন ক্ষমতা নেই। পশ্চিমা অর্থনীতির পাশাপাশি শুধুমাত্র চীন ও ভারতের ওষুধ উৎপাদন সক্ষমতা রয়েছে। এটি বাংলাদেশের জন্য বিশ্ব বাজারে ওষুধের কেন্দ্র হিসেবে আবির্ভূত হওয়ার একটি সুযোগ তৈরি করেছে। বাসস

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির বলেন, চীন, ভারত এবং পশ্চিমা বিশ্ব ছাড়া আর কেউই ফার্মাসিউটিক্যালসে বাংলাদেশের মতো ভালো নয়। তাই এক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বলেন, চীন ও ভারতে যথাক্রমে ২২০ বিলিয়ন ডলার এবং ৪০ বিলিয়ন ডলারের ওষুধের বড় বাজার রয়েছে এবং তাদের বাজার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বাপি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল মুক্তাদির আরো বলেন, ভারত বা চীন, কেউই বিশাল বৈশ্বিক চাহিদা মেটাতে যথেষ্ট নয়। সবাই একটি ইন্ডিয়া প্লাস ওয়ান খুঁজছে, যেখানে বাংলাদেশের বিশাল সুযোগ রয়েছে।

অধিবেশনের সঞ্চালক, সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খাতুন বলেন, ওষুধ শিল্পের বিকাশের স্বার্থে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি নতুন বাজার সম্প্রসারণ এবং মানসম্পন্ন ওষুধ উৎপাদন করতে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আয়োজনের অংশীদার ছিলো পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।

সম্মেলনে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী এবং ১৭টি দেশের দুই শতাধিক বিদেশী বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতা এই সম্মেলনে অংশ নিয়েছেন।



আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা