ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হচ্ছে তারা উদ্যোক্তা মেলা ২০২৩

ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হচ্ছে তারা উদ্যোক্তা মেলা ২০২৩
ব্র্যাক ব্যাংক দেশের নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসার ও বাজার সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে ঢাকায় ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হচ্ছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৩’।

আগামী ১৪-১৫ এপ্রিল ২০২৩ তেজগাঁও-গুলশান লিংক রোড়ে আলোকি কনভেনশন সেন্টারে ‘তারা উদ্যোক্তা মেলা’ অনুষ্ঠিত হবে। সারা দেশের বিভিন্ন অঞ্চলের ৫০ জন ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের নারী উদ্যোক্তা দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের পসরা নিয়ে মেলায় অংশ নেবেন। তারা সবাই বিভিন্ন ম্যানুফ্যাকচারিং শিল্পের সাথে জড়িত। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

১৪ এপ্রিল ২০২৩ সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আবু ফরাহ মোঃ নাছের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। এসময় ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপষ্থিত থাকবেন।

এই মেলার উদ্দেশ্য হলো দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে যেসব নারী উদ্যোক্তা দেশীয় পণ্য তৈরি করছেন, তাদের পণ্য পরিচিতি বাড়ানো ও বাজার সৃষ্টিতে সহায়তা করা।

উদ্যোক্তারা পাট, বাঁশ ও মাটির তৈরি বিভিন্ন হস্তশিল্পের পাশাপাশি হাতে সেলাইকৃত কাপড়, হাতে তৈরি কারুশিল্প, মাটির তৈরি সামগ্রী, প্রক্রিয়াজাত চামড়াজাত পণ্য, অর্গানিক খাদ্যদ্রব্য, বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি ও শতরঞ্জি সহ দেশে উৎপাদিত নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। মেলায় ক্যাশলেস পেমেন্টের জন্য ব্র্যাক ব্যাংক কিউআর কোড ভিত্তিক ও কার্ড পেমেন্টসহ ডিজিটাল পেমেন্ট সুবিধাদি প্রদান করবে।

প্রদর্শনীটি দেশের চিরায়ত ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে নারী উদ্যোক্তাদের তাদের ঐতিহ্যবাহী পণ্যের প্রচার এবং পণ্য উদ্ভাবনের মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই মেলাটি উদ্যোক্তাদের পণ্য বিক্রয় বাড়াতে ও নতুন গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম করবে।

প্রদর্শনীটি সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “সমৃদ্ধির পার্টনার হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নারী উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করে আসছে। এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে থাকা ঐতিহ্যবাহী পণ্যের প্রসারের সুযোগ পাবেন। এই মেলার আয়োজন দেশের নারী উদ্যোক্তাদের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।”

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি