Ortho Songbad আর্কাইভ

শেয়ারবাজারে মূল্য সংশোধন

শেয়ারবাজারে মূল্য সংশোধন
সপ্তাহের দ্বিতীয় কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্য সূচকের সংশোধন হয়েছে। একই সঙ্গে আগের দিনের থেকে টাকার অংকে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৯ মে) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ এবং ডিএস-৩০ সূচক সমান ১ পয়েন্ট করে কমে যথাক্রমে ১৩৬৯ ও ২১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৭৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ৫৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার