ক্যাটাগরি অবনতি হওয়া কোম্পানিগুলোর সর্বোচ্চ দরপতন

ক্যাটাগরি অবনতি হওয়া কোম্পানিগুলোর সর্বোচ্চ দরপতন
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ক্যাটাগরি অবনতির খবরে এসব কোম্পানির চারটিরই রবিবার (২৫ জুন) সর্বোচ্চ দরপতন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড এবং অ্যাপেলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ক্যাটাগরি অবনতি হওয়া কোম্পানিগুলোর মধ্যে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আজ সর্বোচ্চ দরপতন হয়েছে। একদিনে কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ কমেছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা রতনপুর স্টিল রি-রোলিং মিলসের শেয়ারদর এদিন ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারদর কমেছে ২৪ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ।

এডভেন্ট ফার্মার শেয়ারদর রোববার ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। ক্যাটাগরি অবনতি হওয়া আরেক কোম্পানি অ্যাপেলো ইস্পাতের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ।

আজ ডিএসইতে সর্বোচ্চ দরপতনের তালিকায় উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে, ঢাকা ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, সোনালী লাইফ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং জাহিন স্পিনিং লিমিটেড।

 


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন