পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু, কমবে লোডশেডিং

পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু, কমবে লোডশেডিং
কয়লা সঙ্কটে বন্ধ হয়ে যাওয়ার ২০ দিন পর পায়রা বিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। এর ফলে বিদ্যুৎ সংকট কিছুটা কাটিয়ে লোডশেডিং কমার আশা করছেন সংশ্লিষ্টরা।

আজ বিকাল ৪ টায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এতে জাতীয় গ্রিডে ছয় শতাধিক মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

এ তথ্য জানিয়েছেন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশের আলম।

গত ২০ দিন কেন্দ্র বন্ধ থাকার সময়টাকে কাজে লাগিয়ে কেন্দ্র রক্ষণাবেক্ষণের কাজগুলো করে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পায়রার অপর ইউনিটটি কবে চালু হবে, সে বিষয়ে এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি।

কয়লার অভাবে গত ২৫ মে বন্ধ হয় পায়রার প্রথম ইউনিট। তীব্র গরমে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের যাওয়া আসার মধ্যে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয়টি। এরপর সারাদেশে ভয়াবহ লোডশেডিং দেখা যায়।

গত শুক্রবার ভোরে ‘এমভি অ্যাথেনা’ নামের জাহাজটি ৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনারে ভিড়ে। তখন শিগগিরই বিদ্যুৎ উৎপাদনের আশাবাদ ব্যক্ত করা হয়।

কেন্দ্রটি পুরোদমে চালাতে প্রতিদিন ১২ হাজার টন কয়লার প্রয়োজন। সে হিসাবে শুক্রবার আসা জাহাজের কয়লা দিয়ে একটি ইউনিট সাত তিন চালু রাখতে পারবে।

বিদ্যুৎকেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে, আরও ১৭টি জাহাজ কয়লা নিয়ে আসবে। ফলে এবারের মতো সঙ্কটের আশঙ্কা করছে না তারা। উৎপাদন সচল থাকলে লোডশেডিংও কম হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা