জাতিসংঘের নারী শান্তিরক্ষী বাড়ানোর লক্ষ্য পূরণে ঢাকা দৃঢ়প্রতিজ্ঞ

জাতিসংঘের নারী শান্তিরক্ষী বাড়ানোর লক্ষ্য পূরণে ঢাকা দৃঢ়প্রতিজ্ঞ
জাতিসংঘে নারী শান্তিরক্ষী বাড়ানোর লক্ষ্য পূরণে ঢাকা দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জাতিসংঘের ইউনিফর্মড জেন্ডার প্যারিটি স্ট্র্যাটেজি অনুযায়ী বাংলাদেশ এরই মধ্যে নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়াচ্ছে।

রোববার (২৫ জুন) জাতিসংঘের শান্তি অভিযানের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্স এবং জাতিসংঘের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এসময় নারী শান্তিরক্ষীদের ব্যক্তিগত আত্মত্যাগের স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী।

শান্তিরক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে মোমেন বলেন, বাংলাদেশ শান্তিরক্ষীদের নিয়মিত এবং কাস্টমাইজড প্রি-ডিপ্লয়মেন্ট প্রশিক্ষণ প্রদানের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং (বিআইপিএসওটি) প্রতিষ্ঠা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘের প্রচেষ্টার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, তিনি লক্ষ্য করেছেন যে নতুন ডিজিটাল প্রযুক্তি কার্যকর শান্তিরক্ষা কার্যক্রমের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

আন্ডার সেক্রেটারি-জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশের অগ্রণী অবস্থানের প্রশংসা করেন। তারা নারী শান্তিরক্ষী বৃদ্ধিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং বৈশ্বিক শান্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের আশ্বাসকে স্বাগত জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা