বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় সোয়া ৩ কোটি টাকা

বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় সোয়া ৩ কোটি টাকা
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে ঈদকে কেন্দ্র করে প‌রিবহন চলাচল বেশি হওয়ায় টোল আদা‌য় বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে ৪২ হাজার ৫৬০‌টি প‌রিবহ‌ন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কো‌টি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

মঙ্গলবার (২৭ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল টোলের তথ্য জানিয়েছেন।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা‌ গেছে, উত্তরবঙ্গের ২৩ জেলার প‌রিবহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। সোমবার (২৬ জুন) রাত ১২টা হতে মঙ্গলবার (২৭জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৪২ হাজার ৫৬০‌টি প‌রিবহ‌ন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা‌ থেকে উত্তরবঙ্গ গিয়েছে ২৪ হাজার ৮১৭‌টি প‌রিবহন। এর‌ বিপ‌রীতে টোল আদায় হয়েছে ১ কো‌টি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০। এছাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী প‌রিবহন সেতু পারাপার হয়েছে ১৭ হাজার ৭৪৩‌টি। এর বিপ‌রীতে টোল আদায় হয়েছে ১ কো‌টি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা। এরমধ্যে মোটরসাইকেল পারাপার হয়েছে ৬হাজার ৮৪১‌টি।

এদিকে, এর আগের দিন বঙ্গবন্ধু সেতুতে ২৯ হাজার ৮৫টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছিল ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা