বিদেশে অদক্ষ জনবল পাঠিয়ে কোনো লাভ নেই

বিদেশে অদক্ষ জনবল পাঠিয়ে কোনো লাভ নেই
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার দক্ষ শ্রমিক বিদেশ পাঠানোর পদক্ষেপ নিয়েছে। তাই বিদেশ যেতে আগ্রহীদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার সরকারি সনদপত্র দেওয়া হবে। বিদেশে দক্ষ জনবল ছাড়া অদক্ষ জনবল পাঠিয়ে কোনো লাভ নেই। কারণ একজন অদক্ষ শ্রমিকের চেয়ে কয়েকগুণ বেশি বেতন দক্ষ শ্রমিকের।

শনিবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৪টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইছাপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বিদেশে দক্ষ জনবল পাঠানোর লক্ষ্যে সরকার সারা দেশের প্রতিটি উপজেলাতে একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে। যাতে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তি খুব সহজেই বাড়ির কাছে কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হিসেবে বিদেশ গমন করতে পারবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহম্মেদ মনিরুছ সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা -১ (মেঘনা-হোমনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি।

৪০ টিটিসি ও একটি আইএমটি স্থাপন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সাইফুল হক চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিতে তিন ও ছয় মাস মেয়াদী ছয়টি কোর্সের উপর দক্ষতা প্রশিক্ষণ দেয়া হবে। ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, গার্মেন্টস, সিভিল কনস্ট্রাকশন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান ও অটোমেকানিক্স এর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে রূপান্তরিত হয়ে দেশ বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারবে প্রশিক্ষণার্থীরা। এছাড়াও এখানে তিনদিনের পিডিও প্রশিক্ষণও দেয়া হবে। মূলত মানব সম্পদ উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলায় বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) সালমা সুলতানা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোয়াই মারমা, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণে প্রকল্প ব্যয় ৩৬ কোটি ৬৬লাখ টাকা। কুমিল্লা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২১কোটি ৬৯লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বিবিএল- নোভেলটি (জেবি) নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছেন।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা