৪ কোম্পানির শেয়ার বিক্রেতা সঙ্কটে হল্টেড

৪ কোম্পানির শেয়ার বিক্রেতা সঙ্কটে হল্টেড
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার বড় পতনে চলছে উভয় বাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের দেড় ঘন্টার মধ্যে ৪ কোম্পানির শেয়ারের বিক্রেতা উধাও হয়ে গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শ্যামপুর সুগার, মেঘনা পেট, নিটল ইন্সুরেন্স ও ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের দর বেড়েছে ৯.৯৮ শতাংশ, মেঘনা পেটের ৯.৩৯ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ৯.২৭ শতাংশ এবং ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৯.৪০ শতাংশ।

এ সময়ে শ্যামপুর সুগারের শেয়ার ৫৮.৪০ টাকায়, মেঘনা পেটের শেয়ার ১৬.৩০ টাকায়, নিটল ইন্সরেন্সের শেয়ার ৫৫.৪০ টাকায় এবং ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট ৫ টাকায় বিক্রেতা শূণ্য থাকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন