জাতিসংঘের পুরস্কার পাঁচ হাজার ডলার পাচ্ছে সাইবার টিনস

জাতিসংঘের পুরস্কার পাঁচ হাজার ডলার পাচ্ছে সাইবার টিনস
অনলাইনের মাধ্যমে শান্তি ও নিরাপত্তার সুরক্ষা দেওয়া বিষয়ে জাতিসংঘ আয়োজিত এক প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে বাংলাদেশের ‘সাইবার টিনস’। ‘অ্যাপস ফোর ডিজিটাল পিস’ শীর্ষক এই প্রতিযোগিতায় অনলাইন সুরক্ষায় প্রযুক্তিগত সমাধানের আইডিয়া আহ্বান করা হয় ২৬ জানুয়ারি। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে সেরা ঘোষণা করা হয় ২১ সেপ্টেম্বর।

অনলাইন প্ল্যাটফর্ম সাইবার টিনস দেশের সাইবার বুলিংয়ের শিকার হওয়া কিশোর-কিশোরীদের সাহায্য করে থাকে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের সচেতন করতে ডিজিটাল লিটারেসি ক্লাব গঠনসহ নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনারও করে থাকে সাইবার টিনস।

প্রতিযোগিতায় তৃতীয় হওয়ায় সাইবার টিনস পুরস্কার হিসেবে পাচ্ছে পাঁচ হাজার ডলার এবং ২০২১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনলাইন নিরাপত্তা ও হুমকি নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ।

সাইবার টিনসের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বলেন, ‘জাতিসংঘের এই সম্মাননা আমাদের কাজ, গুরুত্ব ও পরিধি আরো বৃদ্ধি করবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা