বিআইসিএমে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকালে ইনস্টিটিউটের পক্ষ হতে ধানমন্ডির আবাহনী মাঠে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার, পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন ও উপ-পরিচালক মো. সিরাজুল ইসলামসহ ইনস্টিটিউটের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এমআই