Ortho Songbad আর্কাইভ

রাষ্ট্রপতির এপিএস হলেন সাগর হোসেন

রাষ্ট্রপতির এপিএস হলেন সাগর হোসেন

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাগর হোসেন।


রোববার (৬ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী সায়েদাবাদের সাগর হোসেনকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


‘জাতীয় বেতন স্কেল-২০১৫’ অনুযায়ী ২২০০০/- থেকে ৫৩০৬০/- টাকা বেতন স্কেলে নবম গ্রেডে তিনি এ নিয়োগ পেয়েছেন।


রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন বা সাগর হোসেনকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার